কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬ এ ০৩:৪১ PM
কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ০৯-০৪-২০২৬ আর্কাইভ তারিখ: ০৯-০৪-২০২৭
বুধবার, ৮ এপ্রিল ২০২৬
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় (MoEFCC), পরিবেশ অধিদপ্তর (DoE) এবং পিওর আর্থ-এর যৌথ উদ্যোগে “লেড অ্যাসিড ব্যাটারি সার্কুলার ইকোনমি উইথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল প্রসেসেস” শীর্ষক একটি স্টেকহোল্ডার পরামর্শ সভা পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাসটেইনেবল ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন (SMEP)-প্রকল্পের অধীনে অবৈধ সিসা-ব্যাটারি রিসাইক্লিং থেকে সিসা দূষণ কমাতে চলমান গবেষণার ফলাফল উপস্থাপন করা হয় এবং উপস্থিত সকলে ব্যবহৃত সিসা-অ্যাসিড ব্যাটারির 'সার্কুলার ম্যানেজমেন্ট' -এর খাতিরে সম্ভাব্য সমাধান ও সুপারিশ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরীনা রহমান সঞ্চালিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় সচিব মোহাম্মদ রায়হান কাওছার। সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম। সভায় অতিথি হিসেবে ছিলেন মিতালি দাশ, কান্ট্রি ডিরেক্টর, পিওর আর্থ বাংলাদেশ; হেনরিক পাচিনি, ইকোনমিক্স অ্যাফেয়ার্স অফিসার, জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন; এবং সভায় গবেষণা ও পলিসি রিকমেন্ডেশন উপস্থাপনা করেন প্রফেসর ইয়ন কিম, স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. নুরুন নাহার এবং অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সৈয়দ ফরহাদ হোসেন, পরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট), মুহাম্মদ সোলায়মান হায়দার, পরিচালক (ঢাকা ল্যাবরেটরি) এবং মোহাম্মদ হাসান হাছিবুর রহমান, পরিচালক (পরিকল্পনা) সহ অন্যান্য সম্মানিত কর্মকর্তাবৃন্দ।