কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২২ জুলাই, ২০২৬ এ ০২:১৯ PM

বৃক্ষরোপণ কর্মসূচিকে জাতীয় আন্দোলনে পরিণত করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

কন্টেন্ট: প্রেস ব্রিফিং

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

প্রেস বিজ্ঞপ্তি

বৃক্ষরোপণ কর্মসূচিকে জাতীয় আন্দোলনে পরিণত করার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

ঢাকা, ১ শ্রাবণ (১৬ জুলাই ২০২৬ খ্রি.):

সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে এটিকে জাতীয় আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

তিনি বলেছেন, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃহৎ পরিসরের বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। এ কর্মসূচির সফল বাস্তবায়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার(১৬ জুলাই ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে গঠিত ‘সেল’-এর সহায়ক টাস্কফোর্সের দ্বিতীয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির বর্তমান কাজের অগ্রগতি নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাদের হালনাগাদ তথ্য নিয়ে আলোচনা করা হয়। চারাগাছ নিখুঁতভাবে ট্র্যাকিং ও ডেটাভিত্তিক পর্যবেক্ষণের জন্য ‘ট্রি মনিটরিং অ্যাপ’ (Tree Monitoring App) খুব দ্রুতই উন্মুক্ত করা বলে জানানো হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (সচিব পদমর্যাদা) ও টেকনিক্যাল এক্সপার্ট ড. মোঃ সাইমুম পারভেজ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম এবং টেকনিক্যাল এক্সপার্ট জামাইল বশীর জেবি উপস্থিত ছিলেন।

এছাড়াও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামিমা বেগম, যুগ্ম সচিব শাহানারা ইয়াসমিন লিলি, মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত/-
(তোফাজ্জল হোসেন)
জনসংযোগ কর্মকর্তা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
হোয়াটসঅ্যাপ: ০১৬৭১৫৪৪৭০০
ইমেইল: tofasociobd@gmail.com

ফাইল ১
ফাইল ২
ফাইল ৩

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন