কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬ এ ০৬:১৯ PM

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

কন্টেন্ট: খবর প্রকাশের তারিখ: ২৮-০১-২০২৬ আর্কাইভ তারিখ: ২৮-০১-২০২৭

আজ বুধবার দুপুরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ এবং এসডোর সভাপতি ও সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ সহ প্রতিষ্ঠান দুটির প্রধান ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এসডো পারস্পরিক
১) নীতি ও কারিগরি সহায়তা
২)আন্তর্জাতিক সম্পৃক্ততা
৩) গবেষণা ও জ্ঞান বিনিময়
ও ৪) সক্ষমতা উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে সহায়তার প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

ফাইল ১

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন