কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: রবিবার, ১০ মে, ২০২৬ এ ০৩:৪৭ PM
কন্টেন্ট: পাতা

ড. মোঃ সাইমুম পারভেজ
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক)
ড. মো. সাইমুম পারভেজ একজন বাংলাদেশি গবেষক, শিক্ষক, রাজনীতিবিদ। তিনি বর্তমানে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাশাপাশি তিনি আন্তর্জাতিক সম্পর্ক, রাজনৈতিক যোগাযোগ, ডিজিটাল মিডিয়া, সন্ত্রাসবাদ ও পরিবেশনীতি নিয়ে গবেষণার জন্য পরিচিত। তিনি ২০২৬ এর নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নীতি নির্ধারণী কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত ছিলেন এবং দলের পরিবেশ ও ব্লু ইকোনমি কোর গ্রুপের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে তিনি নরওয়ের MF Norwegian School of Religion, Theology and Society-এ সহযোগী অধ্যাপক ও জ্যেষ্ঠ গবেষক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গবেষণা ও নীতি নির্ধারণী কাজের পাশাপাশি তিনি ইউএসএআইডি, বিশ্বব্যাংক ও ইউএনডিপি অর্থায়িত বিভিন্ন প্রকল্পে পরামর্শক ও প্রকল্প ব্যবস্থাপক হিসেবেও কাজ করেছেন।
শিক্ষা
ড. সাইমুম পারভেজ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্রের জর্জওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট ফেলো হিসেবে বৈশ্বিক যোগাযোগ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেন।
পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পিএইচডি গবেষণা করেন । তার গবেষণার বিষয় ছিল— “বাংলাদেশি সহিংস উগ্রবাদীদের ডিজিটাল মিডিয়া ও তাদের জীবনচক্র বিশ্লেষণ”। গবেষণা কালে তিনি কমনওয়েলথ ফেলোশিপ, অস্ট্রেলিয়ান পোস্টগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ড (এপিএ) এবং আন্তর্জাতিক পোস্টগ্র্যাজুয়েট গবেষণা বৃত্তি (আইপিআরএস) লাভ করেন ।
এছাড়া তিনি ২০১৮ সালে সিজিএস–ইউএনডিপিফেলো এবং “ইয়াং সিকিউরিটিস্কলার” হিসেবে নির্বাচিত হন।
২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি বেলজিয়ামের Vrije Universiteit Brussel-এপোস্টডক্টরাল ফেলো হিসেবে গবেষণা করেন।
পেশাগত জীবন
ড. পারভেজ কর্মজীবনের শুরুতে বাংলাভিশন ও BBC World Service এর ঢাকা কার্যালয়ে সহকারী প্রযোজক হিসেবে কাজ করেন।
পরে তিনি University of Chittagong-এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে প্রভাষক এবং পরবর্তীতে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি North South University-এ জ্যেষ্ঠ প্রভাষক এবং Independent University, Bangladesh-এ শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন।
এছাড়া তিনি জার্মানির University of Bonn এবং DW Academy-এ প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৫–২০২৬ সালে তিনি নরওয়ের এমএফ নরওয়েজিয়ান স্কুল অব রিলিজিয়ন, থিওলজি অ্যান্ড সোসাইটিতে সহযোগী অধ্যাপক ও জ্যেষ্ঠ গবেষক হিসেবে কর্মরত ছিলেন।
রাজনৈতিক কর্মকাণ্ড
ড. সাইমুম পারভেজ বিএনপির নীতি নির্ধারণী গবেষণা ও প্রচার কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বিএনপির পলিসি টিমের পরিবেশ ও ব্লু ইকোনমি কোর গ্রুপের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বিএনপির নির্বাচনী ইশতেহারে পরিবেশ, নবায়নযোগ্য জ্বালানি, ব্লু ইকোনমি ও প্রতিরক্ষা নীতিসংক্রান্ত অংশের অন্যতম রচয়িতা। এছাড়া তিনি বিএনপি চেয়ারপারসনের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবেও কাজ করেছেন ।
২০২৬ সালের নির্বাচনী প্রচারণায় তিনি বিএনপির কনটেন্টজেনারেশন টিমের নেতৃত্ব দেন এবং কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি ন্যাশনালিস্ট রিসার্চ সেল (বিএনআরসি)-এর সদস্য এবং দ্য রোড টু ডেমোক্রেসি প্রকাশনার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন ।
গবেষণা ও প্রকাশনা
ড. পারভেজের গবেষণার প্রধান ক্ষেত্র হলো সন্ত্রাসবাদ, প্রতিসন্ত্রাসবাদ, ডিজিটাল মিডিয়া, রাজনৈতিক যোগাযোগ, নিরাপত্তা অধ্যয়ন, পরিবেশনীতি ও ব্লু ইকোনমি।
তার সম্পাদিত গ্রন্থ The Politics of Terrorism and Counterterrorism in Bangladesh ২০২২ সালে প্রকাশিত হয় । এতে বাংলাদেশের সন্ত্রাসবাদ ও প্রতিসন্ত্রাসবাদ নীতির রাজনৈতিক দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে।
২০২৪ সালে তার বাংলা ভাষারগ্রন্থ বাংলাদেশে সন্ত্রাসবাদ: প্রযুক্তি, সামাজিক সম্পর্ক ও বয়ানের রাজনীতি প্রকাশিত হয় । বইটিতে বাংলাদেশের উগ্রবাদী রাজনীতির ডিজিটাল প্রচারণা, সামাজিক নেটওয়ার্ক ও মতাদর্শগত বয়ান নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।