** Bangladesh launches world-first local climate framework ** প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় **

খবর
“লেড অ্যাসিড ব্যাটারি সার্কুলার ইকোনমি উইথ ফর্মাল অ্যান্ড ইনফর্মাল প্রসেসেস” শীর্ষক একটি স্টেকহোল্ডার পরামর্শ সভা পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। 3rd Global MAB Youth Forum 2026-এ অংশগ্রহণ সংক্রান্ত। আগামী ১৩-২১ জুলাই ২০২৬ তারিখ দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় World Heritage Young Professionals Forum 2026-এ অংশগ্রহণের জন্য আবেদন আহবান ‘‘সরকারি কর্মচারি এবং বিএফআইডিসিতে কর্মরত কর্মচারি ও শ্রমিকদের জন্য কর্পোরেশনের উৎপাদিত আসবাবপত্র কিস্তিতে বিক্রয় নীতিমালা, ২০২৬’’ এর খসড়া এর ওপর মতামত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন- এসডোর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সেবা সমূহ

সব দেখুন

এক্সেসিবিলিটি

স্ক্রিন রিডার ডাউনলোড করুন

মাননীয় মন্ত্রী

minister

জনাব আবদুল আউয়াল মিন্টু

মাননীয় মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

জনাব আবদুল আউয়াল মিন্টু একজন প্রখ্যাত রাজনীতিবিদ ও ব্যবসায়ী। তিনি বর্তমান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী। ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

জনাব মিন্টু ফেনী জেলার দাগনভূঞা উপজেলার আলিয়ারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি পাস করেন। ১৯৬৬ সালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে তিনি এইচএসসি সম্পন্ন করেন। ১৯৬৮ সালে তিনি চট্টগ্রামের মার্কেন্টাইল মেরিন একাডেমি তৎকালীন পাকিস্তান মেরিন একাডেমি (বর্তমানে মেরিন একাডেমি) থেকে নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা অর্জন করেন।

এরপর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান এবং ১৯৭৩ সালে স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক মেরিটাইম কলেজ থেকে মেরিন ট্রান্সপোর্টেশন সায়েন্সে বিএসসি এবং পরবর্তীতে ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পড়াশোনা শেষে তিনি নিউইয়র্কের ব্রেসনান শিপিং কোম্পানি ইনকর্পোরেটেড-এ চার্টারিং ও শিপ অপারেশনস বিভাগে ১৯৮১ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।

১৯৮১ সালে তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের সাথে যুক্ত হন। জনাব মিন্টু পুনরায় শিক্ষা জীবনে ফিরে যান এবং ২০১২ সালে লন্ডনের সোয়াস (SOAS) বিশ্ববিদ্যালয় থেকে কৃষি অর্থনীতিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি পোস্ট-গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ল’জ (স্পেশালাইজেশন ইন কমার্শিয়াল অ্যান্ড কর্পোরেট ল’) এবং ইউনিভার্সিটি অব লন্ডন এর অধিভূক্ত কুইনমেরি ইউনিভার্সিটি কলেজ থেকে ইন্টারন্যাশনাল বিজনেস ল’-তে মাস্টার অব ল’জ (এলএলএম) ডিগ্রি অর্জন করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) একজন সিনিয়র নেতা। তিনি দলের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় রাজনীতি ও নীতি নির্ধারণী কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে নির্বাচিত হওয়ার মাধ্যমে তার রাজনৈতিক জীবনে এক নতুন মাইলফলক সৃষ্টি হয়, যেখানে তিনি দলীয় নেতৃত্ব ও উপদেষ্টা ভূমিকা থেকে আইনসভায় প্রবেশ করেন।

বাণিজ্য, শিল্প, কৃষি, শিপিং, ব্যাংকিং ও বীমা খাতে জনাব আব্দুল আউয়াল মিন্টুর প্রশংসনীয় অভিজ্ঞতা রয়েছে। কর্মজীবনের শুরুতে জাহাজ অধিনায়ক (ক্যাপ্টেন) হওয়ার স্বপ্ন থাকলেও পরবর্তীতে তিনি একজন সফল উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি এমন এক সামাজিক কাঠামোর পক্ষে কথা বলেন যেখানে বাজার ও সরকার-উভয়েরই কার্যকর ভূমিকা থাকবে। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী করার একজন নির্ভীক প্রবক্তা হিসেবে তিনি তার সমৃদ্ধ অভিজ্ঞতা, ও অদম্য মনোবল এবং দৃঢ় সংকল্প কাজে লাগিয়ে ব্যবসায়িক সাফল্যের ভিত গড়ে তোলেন।

দেশের বেসরকারি খাতের এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দশকের পর দশক ধরে তিনি বহু শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দেশের শিপিং, ব্যাংকিং, উৎপাদন ও বাণিজ্য খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি বরাবরই অর্থনৈতিক সংস্কার, শিল্প প্রবৃদ্ধি এবং আর্থিক খাতের সুশাসনের পক্ষে সোচ্চার ছিলেন।

তিনি বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই (FBCCI)-এর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। সেখানে তিনি ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেন এবং সরকার ও বেসরকারি খাতের মধ্যে নীতিগত সংলাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও তিনি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন চেম্বার, বোর্ড ও আর্থিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন।

তিনি ইকবাল মেমোরিয়াল কলেজ, বদরুন্নেসা উচ্চ বিদ্যালয় এবং আলহাজ্ব সফিউল্লাহ উচ্চ বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বিওইউ) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের (বিআইএম) বোর্ড অব গভর্নরস-এর সদস্য। এছাড়াও তিনি বিনিয়োগ বোর্ড (বিওআই), প্রাইভেটাইজেশন কমিশন, বাণিজ্য মন্ত্রণালয়, এক্সপোর্ট প্রোমোশন ব্যুরো, বেপজা (BEPZA), রপ্তানি উন্নয়ন ব্যুরো; অর্থ মন্ত্রণালয়ের ব্যাংকিং আইন সংস্কার ও জাতীয় মজুরী কমিশন, রাজস্ব সংস্কার কমিশন, বাংলাদেশ রেলপথ কর্তৃপক্ষের সদস্য এবং চট্টগ্রাম বন্দর উপদেষ্টা কমিটিসহ সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

বিস্তারিত

মাননীয় প্রতিমন্ত্রী

minister

শেখ ফরিদুল ইসলাম

প্রতিমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

বিস্তারিত

সচিব

minister

মোঃ রায়হান কাওছার

সচিব

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

বিস্তারিত

হাইলাইটস/ আপডেট

বিনিয়োগ শিক্ষা কার্যক্রম

সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতি (GEMS)

জাতীয় সঙ্গীত